শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০১:৩৭ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার টিকা নিতে আবেদন করেছে জবির ৯৪৫৪ শিক্ষার্থী

অপূর্ব চৌধুরী: [২] আবেদনের সময় শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার (১০ জুন)। টিকার জন্য ৩জুন থেকে ১০জুন পর্যন্ত মোট আবেদন করেছে ৯হাজার ৪৫৪ জন শিক্ষার্থী। শুক্রবার (১১ জুন) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইটি দপ্তরের পরিচালক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।

[৩] ড. উজ্জ্বল কুমার আচার্য্য বলেন, সর্বশেষ সময় পর্যন্ত ৯হাজার ৪৫৪ জন শিক্ষার্থী আবেদন করেছে টিকার জন্য।শিক্ষার্থীদের তথ্যগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাব। মন্ত্রণালয় থেকেই সুরক্ষা অ্যাপের মাধ্যমে মেসেজে পরবর্তীতে শিক্ষার্থীদের কত তারিখ ও কোন জায়গায় টিকা দেওয়া হবে সেগুলো জানানো হবে।

[৪] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান বলেন, আমরা শিক্ষার্থীদের ডেটা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাব। মন্ত্রণালয় থেকেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ তারপর সরকারেরও টিকা প্রাপ্তির একটি বিষয় আছে৷যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন,আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাদের বিষয়ে আবার জানতে চাইব।মন্ত্রণালয় থেকে আমরা যে নির্দেশনা পাব সেটি শিক্ষার্থীদের জানিয়ে দিব।

[৫] উল্লেখ্য, করোনা ভাইরাসের টিকা নিশ্চিত করতে গত ৩জুন (বৃহস্পতিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্যাদি দিয়ে আবেদনের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ