শিরোনাম
◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা ◈ আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী ◈ ১০ বার ভূমিকম্প ১ মাসে, যে বার্তা দিচ্ছে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ১২:১৫ রাত
আপডেট : ১১ জুন, ২০২১, ১২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বোয়ালমারীতে সেরা ভূমি উন্নয়ন কর দাতাদের সম্মাননা প্রদান

সনত চক্রবর্ত্তী: [২] ফরিদপুরের বোয়ালমারীতে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে ২০২০-২১ অর্থবছরের সেরা ভূমি উন্নয়ন করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

[৩]ইউনিয়ন পর্যায়ে সেরা ভূমি উন্নয়ন করদাতারা হলেন বোয়ালমারী ইউনিয়নে আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম, পরমেশ্বরদী ইউনিয়নে মো. আলীম শেখ, শেখর ইউনিয়নে সৈয়দ আব্দুল হাই, চতুল ইউনিয়নে আব্দুস শুকুর শেখ, রূপাপাত ইউনিয়নে মো. আসাদুজ্জামান ফটু, গুনবহা ইউনিয়নে আদেল উদ্দিন শিকদার, ময়না ইউনিয়নে মো. শাহীন খান, ঘোষপুর ইউনিয়নে সুবাশ সাহা, সাতৈর ইউনিয়নে রাবেয়া খানম এবং দাদপুর ইউনিয়নে আদেল মাতুব্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়