শিরোনাম
◈ পেনাল্টি মিসের মাশুল, হলান্ডের জোড়া গোলে বিদায় ব্রাজিলের ◈ ১২ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি ◈ বিশ্বকা‌পে চমক দেখা‌নো কেপ ভার্দের ফুটবলাররা দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন ◈ 'আমার মৃত্যুর পর আমার লাশ যেনো এফডিসিতে নেওয়া না হয়': রোজিনার বিস্ফোরক মন্তব্য ◈ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু ◈ বিচার বিভাগে বড় পরিবর্তন, একযোগে ৩৮ বিচারকের নতুন পদায়ন ◈ যুক্তরাষ্ট্রের পেন্টাগনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর ‘দি অক্টাগন’ উদ্ভোধন করল মিশর ◈ ‌বিশ্বকা‌পে এবার ব্রাজিল ও আর্জেন্টিনা কতদূর যাবে,জা‌নি‌য়ে দি‌লো সুপারকম্পিউটার  ◈ বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াতে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন পরিকল্পনা ◈ বিশ্বের ১০ জনবহুল দেশের ৮টিই নেই বিশ্বকাপে: কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত?

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৮:৫৭ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সপ্তাহের শেষ কার্যদিবসও শেয়ারবাজার চাঙ্গা ডিএসইর লেনদেন ২৬শত কোটি টাকা উপরে

মাসুদ মিয়া: [২] দেশের শেয়ারবাজার বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসও সূচকের ঊর্ধমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই নিয়ে তিন কার্যদিবস ধরে শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী অব্যাহত রয়েছে।

[৩] বৃহস্পতিবার অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে পাশাপাশি লেনদেন ও সূচক বেড়েছে। তবে ডিএসইতে কিছুটা লেনদেন কমলেও ২৬শত কোটি টাকার উপরে হয়েছে। এদিকে ব্যাংক, বীমা খেেতর পর এবার বস্ত্র ও মিউচুয়াল ফান্ডের পালে সুবাতাস লেগেছে।

[৪] এবিষয়ে বাজার সংশ্লিষ্টরা বলেন, করোনার মধ্যে শেয়ারবাজার চাঙ্গা থাকা এটা ইতিবাচক। তবে বিশ্বের অনেক দেশেই করোনার মধ্যে শেয়ারবাজার ভালো অবস্থায় রয়েছে। এখন ব্যাংকের সুদের হার কম এবং বিএসইসির নতুন নেতৃত্ব বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এসব কারণে আমাদের দেশের শেয়ারবাজার করোনার মধ্যে ভালো রয়েছে।

[৫] সংশ্লিষ্টরা আরও বলেন, করোনার কারণে মানুষের বিকল্প বিনিয়োগকারীদের সুযোগ কমে গেছে। সে জন্য শেয়ারবাজাওে বিনিয়োগ করছে। পাশাপাশি ব্যাংকের সুদের হারও কম। যা বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। গতকাল লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির চাপ শুরু হয়। আর তাতে সূচক ওঠানামার মধ্য দিয়ে দিনের লেনদেন চলে। তবে এই দৃশ্যপট পরিবর্তন হয় বস্ত্র ও মিউচ্যুয়াল ফান্ড খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে। এই দুই খাতের ওপর ভর করে সাড়ে ১২টা পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়। দিনের বাকি সময় লেনদেন হয় সূচক ওঠানামার মধ্য দিয়ে।

[৬] দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১১ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১০১ পয়েন্ট।

[৭] বাজার পর্যালোচনায় দেখা গেছে, বস্ত্র খাতে তালিকাভুক্ত ৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ৬টির। আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে মাত্র ১টি প্রতিষ্ঠানের ইউনিট শেয়ারের দাম।

[৮] শুক্রবার ডিএসইতে মোট ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০৯টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৬৬৯ কোটি ২৫ লাখ ৯৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭০০ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার টাকা।

[৯] বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় এদিন আগের দিনের তুলনায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

[১০] প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে।

[১১] লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর বেশি লেনদেন হয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ারের। এরপর ক্রমান্বয়ে রয়েছে, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ফরচুন সু, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল ফিড মিলস, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স, রিং সাইন এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

[১২] অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০১ বেড়ে ১৭ হাজার ৬১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৮১টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ারের দাম।

[১৩] এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১৪ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৭৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৫ কোটি ৫২ লাখ ৬৬ হাজার ৬৯৮ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়