শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৮:০৯ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে ২৭টি, ৪২ জেলায় করোনা টিকা কেন্দ্র বন্ধ

শাহীন খন্দকার: [২] টিকার মজুত না থাকায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে টিকাকেন্দ্র। এই অবস্থায় অনিশ্চয়তায় রয়েছে দেশের ১৪ লাখের বেশি মানুষের নির্ধারিত সময়ে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পাওয়া। বিশেষজ্ঞরা বলছেন, ৪ মাসের ব্যবধানেও দ্বিতীয় ডোজ দেওয়া যেতে পারে। তবে তার আগেই নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় টিকার মজুত। রাজধানীর জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে একজন জানান, প্রথম ডোজ নিয়েছি। এখন দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় আছি। পাব কি-পাব না। সরকার থেকে পরিষ্কারভাবে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

[৩] রাজধানীর ৪৭টি কেন্দ্রের ২৭টি কেন্দ্র বৃহস্পতিবার বন্ধ হয়ে গেছে। আর দেশের ৬৪ জেলার ৪২টিতেই টিকার অভাবে বন্ধ রাখতে হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া। যেসব কেন্দ্রে চলছে, সেগুলোতেও টিকা দেওয়ার হার একেবারেই কম। সারাদেশে বৃহস্পতিবার টিকা দেওয়া হয়েছে ৬৮২৮ জনকে।

[৪] ভারত সরকারের উপহার আর সেরাম থেকে কেনা এ দুয়ে মিলে এখন পর্যন্ত দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে এক কোটি ৩ লাখ। ৫৮ লাখ ২০ হাজার মানুষ প্রথম ডোজ নেওয়ার বিপরীতে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪২ লাখ ৪০ হাজার ৮৫৬। এখনো দ্বিতীয় ডোজ না পাওয়া ব্যক্তি প্রায় ১৬ লাখ।

[৫] জাতীয় কারিগরি পরামর্শক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. সহীদুল্লাহ বলেন, যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের মধ্যে এখনো ১৫-১৬ লাখ দ্বিতীয় ডোজ পায়নি। চার মাস পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নেওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়