শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণতন্ত্র পুনরুজ্জীবিত করার জন্য শেখ হাসিনার মুক্তি অপরিহার্য ছিল: শ ম রেজাউল করিম

সমীরণ রায়: [২] মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আরও বলেন, প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবসের দিনটি বাঙালীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৎকালীন তত্ত্ববধায়ক সরকারের সময়ে ক্ষমতার স্বপ্নে দেশের কিছু ব্যক্তি ও দুই দলের অনেক নেতারা বিভোর ছিলেন। তবে তাদের সে দিবাস্বপ্ন পূরণ হয়নি।

[৩] মন্ত্রী বলেন, কারাবন্দী শেখ হাসিনা এবং অন্যান্য রাজনৈতিক নেতার মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্র আবার তার যাত্রাকে অব্যহত রাখতে সক্ষম হয়েছিল। এছাড়া তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা দায়ের করেছিল তার একটিও প্রমান করতে পারেনি।

[৪] বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৫] সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এবং জেলা মৎস কর্মকর্তা মো. আব্দুল বারী। এ সময় মন্ত্রী প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক এবং বিকল্প কর্মসংস্থানের জন্য ইশিল আহরণকারীদের মাঝে গাভী এবং মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের পুরষ্কার ও সাউন্ড সিস্টেম বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়