শিরোনাম
◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন করে কোভিড-১৯ এর উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চাপ প্রয়োগ করবেন নেতারা

লিহান লিমা: [২] ব্রিটেনের কর্নওয়ালে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর জোট-জি৭ ( যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মান, ফ্রান্স ও ইতালি) এর ৪৭তম সম্মেলন। ১৯৭৫ সাল থেকে অনুষ্ঠিত হওয়া এই বার্ষিক সম্মেলনে নেতারা অর্থনৈতিক নীতি ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। স্কাই নিউজ, গার্ডিয়ান

[৩] এবারের সম্মেলনে গত ১৮ মাস ধরে বিশ্বজুড়ে প্রভাব ফেলা করোনা ভাইরাস ও মহামারী থেকে উত্তরণই মূল বিষয়বস্তু হিসেবে থাকবে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই মহামারী মোকাবেলা, কম উন্নত দেশগুলোতে টিকা সরবরাহ থেকে শুরু করে কিভাবে প্রধান অর্থনৈতিক দেশগুলো সংকোচন কাটাতে পারে তা নিয়ে আলোচনা করা হবে। ব্রিটিশ গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, সম্মেলনে জি-৭ নেতারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কোভিড-১৯ এর উৎস অনুসন্ধানে নতুন করে তদন্তের জন্য চাপ প্রয়োগ করবেন। এর আগে চীনের উহানের ল্যাবে করোনাকে জৈব অস্ত্র হিসেবে তৈরি করা হয়েছে কি না তা নিয়ে যুক্তরাষ্ট্র তদন্তের আহ্বান জানালে তাতে সমর্থন দেয় ইউরোপিয় ইউনিয়ন।

[৪] মহামারী ছাড়াও জলবায়ু পরিবর্তন, মুক্ত ও ন্যায্য বাণিজ্য এবং জীবাশ্ম জ্বালানির ওপর ভর্তুকি বন্ধের মতো ইস্যুগুলো প্রাধান্য পাবে।

[৫] এবারের সম্মেলনে জি-৭ দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরাসহ থাকবেন ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিগণ। আমন্ত্রণ জানানো হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তবে ভারতের ওপর করোনা ভাইরাস জনিত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকায় মোদি ভার্চুয়ালি এই সম্মেলনে যোগ দেবেন।

  • সর্বশেষ