শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০২:২০ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. হাসিবুর রশীদ

আফরোজা সরকার: [২]রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসির দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক এবং বেরোবির ট্রেজারার ড. হাসিবুর রশীদ। নানা অনিয়ম ও দুর্নীতির কারণে অভিযোগ এনে আগের ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লার আউট করে নতুন ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ নিয়োগ দেওয়া হয়েছে।

[২]বুধবার (০৯ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অধ্যাপক ড. হাসিবুর রশীদকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ আগামী ১৪ জুন ২০২১ থেকে কার্যকর হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করেতে পারবেন।

[৩]শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুর এর আইন ২০০৯ এর ১০ (১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. হাসিবুর রশীদকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এর ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়