শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১১:১৬ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ১১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ও উইচ্যাটের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

জুয়েল রানা: [২] বুধবার হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে ওই দুই অ্যাপ কতটা ঝুঁকিপূর্ণ তা নিয়ে নতুন করে পর্যালোচনার পরেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ইয়ন

[৩] শুধু ওই দুই অ্যাপ নয়, গত জানুয়ারি মাসে তথ্য-প্রযুক্তি সংক্রান্ত যে আটটি অ্যাপের উপরে নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল তাও প্রত্যাহার করা হয়েছে।

[৪] যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প টিকটক ও উইচ্যাটের উপর নিষেধাজ্ঞা দিয়েছিলো। কিন্তু যুক্তরাষ্ট্রের আদালত এই নিষেধাজ্ঞা তুলে নিল অবশেষে। বাইডেন তার বাণিজ্য সচিবকে নির্দেশ দিয়েছেন যে অ্যাপগুলি আমেরিকার সুরক্ষার জন্য হুমকিস্বরূপ কিনা।

[৫] হোয়াইট হাউসের বরাত দিয়ে জানানো হয়, বাইডেন প্রশাসন অনলাইন এবং অফলাইনে মানবাধিকার রক্ষার জন্য একটি উন্মুক্ত, আন্তব্যবস্থাযোগ্য, নির্ভরযোগ্য এবং সুরক্ষিত ইন্টারনেট গঠনের জন্য বদ্ধপরিকর।

[৬] উল্লেখ্য, ট্রাম্প মার্কিন সুরক্ষার জন্য হুমকির কথা উল্লেখ করে চীনা অ্যাপগুলিকেই বিশেষভাবে বন্ধ করেছিলেন। বুধবার মার্কিন সিনেটে চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার তাগিদেই নিষিদ্ধ অ্যাপ গুলি থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বিল উত্থাপন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়