শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জের তাড়াইলে জলমহলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ২, আটক ৭

মনোয়ার হোসাইন: [২] কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইর গ্রামে জলমহালের আধিপত্যকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মো. শফিকুল ইসলাম (৩৫) ও আব্দুর রশিদ (৬০) নামের ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরতর আহত হয়েছে।

[৩] সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের ডুবাইল বিলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা যায় সাজিয়া কাউনিয়া ও ডুবাইল বিলের নিয়নন্ত্রনে রয়েছে সাদেক ভেন্ডারের লোকজন ২টি বিলের একটির মেয়াদ আগামী ভাদ্র মাসে শেষ হবে। অন্যটির আরো ২ বছর মেয়াদ রয়েছে।

[৪] উক্ত বিলের আধিপত্যকে কেন্দ্র করে আলী আশরাফ আসক গ্রুপের লোকজন সোমবার বিকেলে অতর্কিত হামলা চালায় । এতে দিগদাইড় ঘটনাস্থলে রাতে সাবেক মেম্বার আব্দুর রশিদ ও সফিকুল ইসলাম ২ জনের মৃত্যু হয় ।

[৫] উল্লেখ্য যে, উক্ত বিলকে কেন্দ্র করে বিগত দিনে শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে এলাকাবাসী । তার মাঝে সংঘর্ষ ছাড়াও ইদিল ভূঞাকে হত্যা করে লাশ হাওড়ে ফেলে রাখা হয় বলে জানিয়েছে এলাকাবাসী। এছাড়াও বিলকে কেন্দ্র করে জজ মিয়া, সাহেদ, মহিলা ও শিশুসহ ৭জনের নিহতের তালিকা রয়েছে পুলিশের কাছে। নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি বিভিন্ন সময় নিজেদের লোকজনকেই নিজেরা হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য দেওয়া হয় মিথ্যে মামলা । সব মিলিয়ে তাড়াইল উপজেলার আতংকের গ্রামের নাম দিগদাইড় । যেখানে ঈদের দিনেও আসামী ধরতে যেতে হয় পুলিশকে ঐ এলাকায় । গত রমজান মাসেও দেশীয় অস্ত্রসহ অনেকেই আটক করেছিল থানা-পুলিশ। এমনকি গত ৪ থেকে ৫ বছর পূর্বে দিগদাইড় গ্রামে ঈদুল আযহার সময় গরু কুরবানীর পরিবর্তে মানুষকে হত্যার অভিযোগ রয়েছে এ গ্রামে । বিষয়টি নিয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন উক্ত ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। এছাড়াও উক্ত এলাকায় ১৪৪ /১৪৫ জারি করেছে প্রশাসন । কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে। দিগদাইড় গ্রামের সাথে সকল এলাকার লোকজনের যাতায়াত বিছিন্ন করে রাখা হয়েছে।

[৬] আহত ব্যক্তিদের মধ্যে ৩জনকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৬ জনকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ও ময়মনসিংহ হাসপাতালে ২জনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ