শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরে বসেই অংশ নেওয়া যাবে ভূমি মামলার শুনানিতে

তাপসী রাবেয়া: [২] প্রযুক্তি নির্ভর আধুনিক ও টেকসই ভূমি রাজস্ব বিষয়ক বিচারিক ব্যবস্থা গড়ে তুলতে অনলাইন শুনানি চালু করেছে সরকার। এর ফলে ভূমি ব্যবস্থাপনা আরও দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হবে বলে আশা করা হচ্ছে। বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এই অনলাইনে শুনানি কার্যক্রমের উদ্বোধনে এসব জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

[৩] বলেন, মানুষের হয়রানি ও ভোগান্তি কমানোর পাশাপাশি সময় সাশ্রয় নিশ্চিত করতে এই সেবা চালু করা হলো।

[৪] তিনি আরো জানান, ভূমির খাজনা আদায়ের প্রক্রিয়াটিও অনলাইনে নিয়ে আসা হচ্ছে। ভূমির কর বা খাজনা পরিশোধে নিবন্ধন করার জন্য নাগরিকদের আমরা আহ্বান জানাচ্ছি। আগামী জুলাইয়ে এটি উদ্বোধন হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবে।

[৫] এর আগে, গত সোমবার ভূমি মন্ত্রণালয়েরর এক প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ (২০২০ সনের ১১ নং আইন) অনুযায়ী দেশের সকল ভূমি রাজস্ব বিষয়ক আদালতের বিচারিক কার্যক্রমে বিদ্যমান ব্যবস্থার সঙ্গে অনলাইন শুনানি নিশ্চিত করতে হবে। এই সেবা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই তিন পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১ জেলায় শুরু হচ্ছে। মূলত নামজারি, জমাজমিভাগ, বিবিধ মামলা, মিসকেস, সেটেলমেন্ট, রেকর্ড সংশোধন, আপত্তি ও আপিল বিষয়ক মামলাগুলো এই সেবার অন্তর্ভূক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়