শিরোনাম
◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার ◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১২:০৫ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডায় মুসলিম পরিবার হত্যাকে সন্ত্রাসী হামলা বললেন ট্রুডো

সাকিবুল আলম: [২] গত মঙ্গলবার একটি বিবৃতিতে কানাডার একটি মুসলিম পরিবারের ৪ জনকে নির্মমভাবে হত্যা করার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ট্রুডো। আরব নিউজ, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

[৩] হাউস অব কমনসে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, এই হত্যাকান্ডটি কোন দুর্ঘটনা নয়। এটি একটি ঠান্ডা মাথার সন্ত্রাসী হামলা। ঘৃণা এবং মুসলিম বিদ্বেষ থেকেই এ ঘটনাটি ঘটানো হয়েছে। কানাডার সেন্ট্রাল অনটারিও প্রদেশের সিটি অব লন্ডনে একজন পিক-আপ ট্রাক চালক গাড়ি চাপা দিয়ে তাদের হত্যা করে। গাড়ি চালককে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়