শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১২:২৫ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ১২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৭ বিশ্বকাপে আয়োজক হতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের একক আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বোর্ড পরিচালক মোহাম্মদ জালাল ইউনুস। আরটিভি

কয়েকদিন আগেই আগামী ৮ বছরের কর্ম পরিকল্পনা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তার পর বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা রয়েছে বাংলাদেশের। এবার জালাল ইউনুস জানালেন, বিসিবি’র আগামী ১৫ জুন বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

গেল ১ জুন আইসিসির বোর্ড সভা বসেছিল। সেখানে ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত বৈশ্বিক টুর্নামেন্টগুলোর তালিকা চূড়ান্ত হয়। ৮ বছরে ছেলেদের দুটি ওয়ানডে রয়েছে। ২০২৭ সালের বিশ্বকাপে আয়োজক হওয়ার ইচ্ছা নিয়েই এগিয়ে যাচ্ছে বিসিবি।

ত্রিকেটের সর্বোচ্চ সংস্থার আগের সিদ্ধান্তে বিডিং পদ্ধতিতে বিশ্বকাপের স্বাগতিক দেশ চূড়ান্ত হতো। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে আয়োজক দেশ। এতে বাংলাদেশও নতুন করে আয়োজক হতে পারবে বলে মনে করছে ক্রিকেট বোর্ড। তার জন্য ক্রিকেট কূটনীতির ওপর ভরসা করতে হবে বিসিবিকে।

২০১১ সালের ভারত, শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক হয়েছিল বাংলাদেশ। তবে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ একাই আয়োজন করে বিসিবি। এককভাবে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজনের অভিজ্ঞতাও রয়েছে বাংলাদেশের।

  • সর্বশেষ