শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসতেই মেনু থেকে উধাও গরুর মাংস, আতঙ্কে খামারি-রেস্তোরাঁ মালিকরা ◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ১১:৫৫ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ১২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মাদক, জঙ্গিবাদ, শিশুদের মোবাইল আসক্তি থেকে রক্ষার জন্য যুব সমাজকে মাঠে খেলার কোনো বিকল্প নেই

মনোয়ার হোসাইন রনী: [২]কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, মাদক, জঙ্গিবাদ ও শিশুদের মোবাইল আসক্তি থেকে রক্ষার জন্য যুব সমাজকে মাঠে  খেলার কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, শিশুদের বিকাশ নষ্ট হচ্ছে মোবাইল আসক্তিতে। এর প্রভাব প্রতিটি পরিবারে পড়ছে।

[৩]মাদকের চেয়ে ভয়াবহ হলো মোবাইল আসক্তি। এ থেকে বের হতে অবশ্যই খেলাধুলার বিকল্প নেই। তিনি গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছ অনূর্ধ্ব ১৭  টুর্নামেন্টের গোল্ড কাপ উদ্ভোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

[৪]অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার,  পৌর মেয়র পারভেজ মিয়া, সিভিল সার্জন মো. মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ আফজল, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, বিলকিস বেগম ও জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়