শিরোনাম
◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৮:৫৯ রাত
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগে পুত্রবধুসহ আটক তিন

রাসেল হোসেন: [২] ঢাকার ধামরাইয়ে পুত্রবধুর বিরুদ্ধে বৃদ্ধ শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশ বলছে- এই ঘটনায় অভিযুক্ত পুত্রবধু সুমি আক্তারসহ মোট ৩ জনকে আটক করেছে।

[৩] মঙ্গলবার দুপুরে ধামরাইয়ের বাইশাকান্দার গোলাকান্দা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

[৪] পুলিশ জানায়, ৯৯৯ থেকে কল পেয়ে বাইশাকান্দার গোলাকান্দা এলাকার বৃদ্ধ লাবিব উদ্দিনের বাড়ি থেকে লাবিব উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

[৫] নিহতের স্বজনদের দাবি, পুত্রবধু সুমি আক্তার প্রায় সময়ই তার বৃদ্ধ শ্বশুর লাবিব উদ্দিনের সাথে ঝগড়া করতো। তারই ধারাবাহিকতায় পুত্রবধু সুমি আক্তার আজো তার সাথে ঝগড়া করেন এবং এক পর্যায়ে তাকে নির্যাতনসহ মারধর করলে সে মারা যান।

[৬] এ ব্যাপারে ধামরাই থানার উপ পরিদর্শক এসআই জসিস জানান, ধামরাই থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। যেহেতু স্বজনদের অভিযোগ পুত্রবধু ওই বৃদ্ধকে হত্যা করেছে এবং নিহতের শরীরেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে তাই অভিযুক্ত পুত্রবধুসহ তার বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়