শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে যুবককে কুপিয়ে হত্যা

শাহনেওয়াজ নাজিম: [২] ফটিকছড়িতে খামারবাড়িতে ঢুকে আলমগীর প্রকাশ কুরবান আলী (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃক্তরা।

[৩] সোমবার (৭ জুন) দিনগত রাতে কাঞ্চননগর ইউনিয়নের উত্তর কাঞ্চননগর ১নং ওয়ার্ড ঝরঝরি নামক নিজ খামারবাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

[৪] স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোনাফ জানান, আলমগীরের বাড়ি হচ্ছে বেড়াজালীতে। তারা ক্ষেত খামারের কাজ করার জন্য ঝরঝরি খামার বাড়িতে থাকত। তার ছোট ভাই রাশেল খামারবাড়িতে গেলে ঘরে ঢুকে তার ভাই আলমগীরকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে নাজিরহাট মেডিকেল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়।

[৫] ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক মো. ইলিয়াছ জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে লাশ থানায় নিয়ে আসা হয়। নিহতের মাথায় ও ঘাড়ে একাধিক ধারালো দা বা ছোরার আঘাত লক্ষ্য করা গেছে। প্রাথমিক সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

[৬] এ ব্যাপারে নিহতের পিতা মো. ইদ্রীস বাদি হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের ছোট ভাই ও বোনের জামাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান উপ-পরিদর্শক মো. ইলিয়াছ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়