শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের গ্রামগুলোতে কোভিড-১৯এ মৃতের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অনেক বেশি

সাকিবুল আলম: [২] করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে বিপর্যস্ত পুরো ভারত। হাসপাতাল এবং শ্মশানগুলোতে জায়গা পাওয়া যাচ্ছে না। বিবিসি

[৩] করোনা আক্রান্ত পরিবারগুলো তাদের প্রিয়জনকে বাঁচাতে হাসপাতালে বেড, অক্সিজেন এমনকি জরুরী ঔষধও পাচ্ছে না। এমনকি তাদের অধিকাংশরাই কোভিড পরীক্ষা করাতে পারেনি।

[৪] শত শত মানুষ দারিদ্র্য ও সুচিকিৎসার অভাবে মারা গেছে। শহরগুলোতে প্রথমে করোনার সংক্রমণ দেখা গেছে। খুব শীঘ্রই ভারতের গ্রামাঞ্চলে করোনার দ্বিতীয় ঢেউ সংক্রমিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা।

[৫] বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, গ্রামাঞ্চলে করোনায় মৃতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের তুলনায় অনেক বেশি।

[৬] কোভিড-১৯ এর তালিকাবহির্ভূত মৃত্যুগুলোর ব্যপারে সরেজমিনে তদন্ত করার উদ্দেশ্যে বিবিসির সাংবাদিক বিকাশ পান্ডে এবং আনশুল ভার্মা উত্তর প্রদেশের গ্রামগুলো পরিদর্শন করেছেন।

[৭] ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার ৪৯ জন। মৃতের সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৩৪৪ জন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়