শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৩:৪০ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার শ্রেষ্ঠ হলেন জেলা ও বিভাগে

গিয়াস উদ্দিন:[২] চট্টগ্রামের পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার জেলা ও বিভাগে সেরা ওসি নির্বাচিত হয়েছেন । জেলা ও বিভাগীয় পুলিশের বিচারে তিনি চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ ওসি এবং একই সাথে তিনি চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার ১০৮টি থানার মধ্যে দ্বিতীয় সেরা ওসি হয়েছেন।

[৩] গত (6 জুন) রবিবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদারকে পুরস্কার প্রদান করেন এবং তার কাজের স্বীকৃতি দেন।

[৪] তিনি রেজাউল করিম মজুমদারের ভূয়সী প্রশংসা করে বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক ও নিরাপত্তা দাতা সেটি প্রমাণ করেছেন রেজাউল করিম মজুমদার।

[৫] উল্লখ্য, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার হেফাজতের তান্ডবের সময় অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়ে বিচক্ষণতার সাথে শান্তি বজায় রাখতে সক্ষম হন ।

[৬] থানার ওসি সেরা নির্বাচিত হন।এছাড়া বিভিন্ন থানা এস আই, ওসি তদন্তসহ বিভিন্ন পদের মোট ১০ জন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।এ উপলক্ষে রবিবার চট্টগ্রাম রেঞ্জের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

[৭] পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি পটিয়ার বাসিন্দাদের নিরলসভাবে সেবা দিয়ে যাবেন। কাজের স্বীকৃতি মানুষের দায়িত্ব কর্তব্যকে আরো বেগবান করে।

[৮] পটিয়ার আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি পুলিশকে সহযোগিতা অব্যহত রাখার জন্য অনুরোধ করে বলেন, যে কোন প্রয়োজনে জনগণ থানাকে ফোন করে সহযোগিতা চাইলে তাদের পাশে তাৎক্ষণিক পুলিশ দাঁড়াতে প্রস্তুত রয়েছে।

[৯] কুমিল্লা জেলার সন্তান রেজাউল করিম মজুমদার এর আগে বাঁশখালী থানার ওসি হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তাঁর স্ত্রী একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও সফল উদ্যোক্তা।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ