শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি বছরের বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন চেয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

আনিস তপন : [২] মঙ্গলবার এ সংক্রান্ত এক তথ্য বিবরণীতে বলা হয়, নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বাংলাদেশী নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২১ দেয়া হবে।

[৩] উল্লিখিত যে কোন ক্ষেত্রে অবদান রেখেছেন এমন বাংলাদেশী মহিলাদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আদেনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয় (www.mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের (www.dwa.gov.bd)-এ পাওয়া যাবে। ওয়েব-সাইটে প্রকাশিত ‘ছক’ ছাড়া অন্য কোন ছকে আবেদন করলে তা গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে তথ্য বিবরণীতে।

[৪] পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখ করে আগামী ৩১ জুলাই এর মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী ই-মেইলে ([email protected]) সফট কপি (Nikosh-d‡›U) এবং ডাকযোগে হার্ডকপি সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পাঠাতে বলা হয়েছে।

  • সর্বশেষ