শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৬:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীনগরে বাবার হাতে ছেলে খুন

রেজাউল করিম : [২] শ্রীনগরে বাবার ছুরিকাঘাতে মানসিক ভারসাম্যহীন ছেলে খুন হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে শ্রীনগর থানার সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাবাকে গ্রেপ্তার করেছে

[৩] পুলিশ জানায়, শ্রীনগর থানার গেটের পশ্চিম পাশের মেসার্স ফাহাদ স্টোরের মালিক গিয়াস উদ্দিন (৬০) তার ছেলে ইমন (২৮) কে ছুরিকাঘাত করে। গিয়াস উদ্দিন ও স্থানীয়রা ইমনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

[৪] স্থানীয়রা জানায়, সোমবার বিকালে ইমন তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে এসে বায়না ধরে। বাবা গিয়াসউদ্দিন ছেলের বায়না পুরণে রাজি না হওয়ায় ছেলে তাকে মারধর শুরু করে। উপায় না দেখে গিয়াস উদ্দিন দোকানের চায়ের আদা-লেবু কাটার ছোরা দিয়ে ছেলের বুকে আঘাত করে। ইমন মাটিতে লুটিয়ে পরলে তার বাবা ও স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে। পুলিশ হাসপাতাল থেকে গিয়াস উদ্দিনকে আটক করে।

[৫] গিয়াস উদ্দিনের প্রতিবেশীরা জানায়, নিজের দোকানের পেছনেই তার বাড়ি। গিয়াস উদ্দিনের বাবার নাম মৃত শফিউদ্দিন। ইমন ছোট বেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। এক ভাই এক বোনের মধ্যে সে ছোট। প্রায় দিনই সে দোকানে আসতো। মতের অমিল হলেই সে বাবা গিয়াস উদ্দিনকে মারধর করতো। মাঝে মাঝে বাড়িতে মায়ের গায়েও হাত তুলতো ইমন। গিয়াস উদ্দিন ছেলের চিকিৎসা করাতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করেছেন বলে স্থানীয়রা জানান।

[৬] শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, ঘাতক বাবাকে আটক করা হয়েছে। শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ