শিরোনাম
◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি?

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে হত্যা মামলায় গ্রেফতারকৃত দু’চোরের দায় স্বীকার

সিরাজুল ইসলাম : [২] মানিকগঞ্জের সদর থানার পূর্ব অরঙ্গবাদ গ্রাম থেকে চুরি করে পালানোর সময় চোরদের হাতে গৃহকর্তার ছোট ভাই তারা মিয়া (৪২) হত্যা মামলায় গ্রেফতারকৃত দু’চোর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা সংবাদ সম্মেলন করে জানান।

[৩] সোমবার (৭জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে থানার গোল ঘরে সংবাদ সম্মেলনে ওসি আরো বলেন, গত ৫ জুন দিবাগত রাত সোয়া ৯ টার দিকে সদর থানার পূর্ব অরঙ্গবাদ গ্রামের আব্দুল মালেকের বাড়িতে চুরি করে পালানোর সময় গৃহকর্তা ও তার ভাই তারা মিয়া চোরদের ধাওয়া করে। সিংগাইর থানার গাড়াদিয়া এলাকায় এসে তাদের ধরে ফেলে। এ সময় চোরদ্বয় তারা মিয়াকে রড দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারা মিয়াকে মৃত ঘোষণা করেন।

[৪] এ ঘটনায় আব্দুল মালেক বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার কয়েক ঘন্টার মধ্যেই জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) এর নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আঃ রহিম অভিযান চালিয়ে হত্যা কান্ডের সাথে জড়িত চিহ্নিত চোর সদর থানার পূর্ব অরঙ্গবাদ গ্রামের মোকছেদ আলীর পুত্র জাহিদ হোসেন (২৭) ও একই গ্রামের মৃত রহিজ উদ্দিনের পুত্র মোঃ শরীফকে (২৬) গ্রেফতার করেন। সেই সাথে হত্যা কান্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়।

[৫] আগামী ২৪ ঘন্টার মধ্যে আদালতে মামলাটির চার্জসীট দেয়া হবে বলেও ওসি জানান। সংবাদ সম্মেলনে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) আবুল কালাম, সেকেন্ড অফিসার মাহফুজ রানা ও সিংগাইরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়