শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ১২:০৯ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভারতে দৈনিক করোনা সংক্রমণ কমে ২৪ ঘণ্টায় প্রায় ১ লাখ শনাক্ত

সুমাইয়া ঐশী: [২] ভারতে কোভিডে একদিনে মারা গেছেন প্রায় আড়াই হাজার।

[৩] সোমবার গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬৩৬ জন। সর্বশেষ গত ৫ এপ্রিল দেশটিতে দৈনিক সংক্রমণ প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছিলো। এরপর তা বেড়ে পৌঁছে যায় ৪ লাখের ঘরে। তবে ফের সংক্রমণ কমে সোমবার প্রায় ১ লাখে পৌঁছালো। এনিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হলো ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৯৭৫ জন। আনন্দবাজার

[৪] ২৪ ঘণ্টায় মৃত্যুও কমেছে। একদিনে মারা গেছেন ২ হাজার ৪২৭ জন। তবে শনাক্তের তুলনায় মৃত্যু খুবই ধীর গতিতে কমছে। গত ২৩ এপ্রিলের পর সোমবার দেশটিতে মৃত্যুর সংখ্যা দেড় লাখের নিচে নামলো। এখন পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জন। এনডিটিভি

[৫] ২৪ ঘণ্টায় করোনা টিকা নিয়েছেন ১৩ লাখ ৯০ হাজার ৯১৬ জন। দেশটিতে মোট ভ্যাকসিনেটেড ২৩ কোটি ২৭ লাখ ৮৬ হাজার ৪৮২ জন। কমেছে সক্রিয় রোগীও। গত কয়েক সপ্তাহ ধরেই এ সংখ্যা হ্রাস পাচ্ছে। বর্তমানে তা কমে ১৪ লাখের নিচে নেমেছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়