শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০২:৪২ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রীতি ম্যাচে রোমানিয়াকে হারাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ইউরো শুরুর আগে প্রীতি ম্যাচে রোমানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। সামনেই ইউরো চ্যাম্পিয়নশিপ। তার আগে প্রস্তুতি সেরে ফেলার সেরা মঞ্চ। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের ইউরো অভিযান। ডি গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও চেক প্রজাতন্ত্র। আসর শুরুর আগে নিজেদের প্রস্তুতি নিয়ে কোন ঘাটতি রাখতে চান না গ্যারেথ সাউথগেট। তাইতো রোমানিয়ার বিপক্ষে রিভারসাইড স্টেডিয়ামে, একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামে ইংল্যান্ড।

ম্যাচটা ইউরোর প্রস্তুতি। যদিও রোমানিয়ার জন্য এটি শুধুই প্রস্তুতি। কারণ ইউরোর বাছাইয়ের মঞ্চে পাশ করতে পারেনি তারা। ম্যাচের শুরু থেকেই স্বাগতিক ইংল্যান্ড'কে চাপে ফেলার চেষ্টা করেছে রোমানিয়া। প্রতিবারই দূর্গ আগলে রেখেছেন ইংলিশ গোলরক্ষক জন স্টোনস। ২৯ মিনিটে সুযোগ পায় স্বাগতিকরাও। যদিও গোল আদায় করতে পারেননি ডমিনিক কালভার্ট লেউইন।

গোলশূন্য প্রথমার্ধের পর, দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইংল্যান্ড। ৬৭ মিনিটে আসে সুযোগ। ভুল করে বসে রোমানিয়া। জ্যাক গ্রিলিশকে ফাউল করে বসেন কাপুসা। পেনাল্টি পায় ইংল্যান্ড। গোল করতে কোন ভুল করেননি রাশফোর্ড। ৭৭ মিনিটে সমতা ফেরানোর দারুন সুযোগ হারায় থ্রি লায়নরা। কালভার্ট লেউইন'কে ফাউল করেন চিরিচেস। দ্বিতীয়বারের মত পেনাল্টি পায় ইংল্যান্ড। তবে, জর্ডান হেন্ডারসনকে হতাশ করে পেনাল্টি রুখে দেন রোমানিয়ার গোলরক্ষক ফ্লোরিন কনস্টানটাইন। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয় ইংল্যান্ডকে। ১৯৭০ সালের পর এই প্রথম রোমানিয়ার বিপক্ষে জিতলো থ্রি লায়নরা।

  • সর্বশেষ