শিরোনাম
◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০১:৫৪ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তবর্তী জেলা হাসপাতালগুলো নিয়ে যেসব নির্দেশনা

ডেস্ক রিপোর্ট : প্রতিবেশী দেশ ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) বাংলাদেশের সীমান্তবর্তী জেলার বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন। এতে সীমান্তবর্তী জেলা হাসপাতালগুলোতে জরুরি রোগী ছাড়া সাধারণ রোগীদের চিকিৎসা না দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (০৬ জুন) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন এই নির্দেশনার বিষয়ে জানান। আরটিভি

তিনি বলেন, করোনা আক্রান্তের সঙ্গে সীমান্তবর্তী জেলায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। করোনার ঊর্ধ্বমুখী এই সংক্রমণ ঠেকাতে সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর বিধিনিষেধ জারি রয়েছে। দরকার হলে সম্পূর্ণ হাসপাতাল করোনা বিশেষায়িত হাসপাতাল করে দেওয়া হবে।

রোবেদ আমিন বলেন, সীমান্তবর্তী যেসব এলাকায় সংক্রমণ বাড়ছে, সেগুলোকে পরিষ্কারভাবে বলা হয়েছে ইমারজেন্সি ছাড়া যেন কোনো রোগী হাসপাতালগুলোতে না থাকে। এক্ষেত্রে সাধারণ শয্যায় থেকে করোনা রোগীরা সেবা নিতে পারবেন।

অক্সিজেনের সংকট নিয়ে তিনি বলেন, আমরা সবাই অবগত আছি সংক্রমণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা সবাই শঙ্কিত আছি। যেসব রোগীর শ্বাসকষ্ট আছে, বুকে ব্যাথা এবং কোনো কারণে অত্যন্ত দুর্বলতা অনুভব করছেন তারা যেন হাসপাতালে আসে; আর যাদের হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই তারা যেন হাসপাতালে এসে অযথাই ভিড় না জমায়। তাহলে যা অক্সিজেন আছে এটা দিয়েই সব রোগীকে চিকিৎসা দেওয়া যাবে।

  • সর্বশেষ