শিরোনাম
◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ১২:১২ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ১২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

গোলাম সারোয়ার: [২] র‌্যাবের অভিযানে জেলার আশুগঞ্জ থেকে ২০ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।

[৩] ৬ জুন রোববার রাতে র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

[৪] র‌্যাব জানায়,০৬ জুন সকাল ১০.০০ টায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন টোলপ্লাজা সংলগ্ন গোলচত্তর যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ কাশেম মোল্লা (৩০), পিতা- আবুলাল মোল্লা মোঃ শরিফ (২৯), পিতা- ইউসুফ খান, উভয় গ্রাম- কেনা, থানা- বিজয়নগর ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া, সজিব (২৫), পিতা- রওশন আলী, গ্রাম- আড়াইবাড়ী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করেন। এসময় ধৃত আসামীদের নিকট হতে ২০.২ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ-১৫০০/- টাকাসহ উদ্ধার করে জব্দ করা হয়।

[৫] ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে বলে ধৃত আসামীরা স্বীকার করে।

[৬] উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়