শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৯:২০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৯:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একটি গাছ কাটলে একশ চারা রোপণ করার জন্য আহবান ডা. শারফুদ্দিন আহমেদের

শাহীন খন্দকার: [২] এসময় তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বৃক্ষ রোপণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সবুজ, শ্যামল,পরিবেশ গড়তে বেশি বেশি গাছ লাগাতে হবে। শনিবার বিএসএমএমইউ’র টিএসসি চত্ত্বরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপাচার্য আম, আমললকী, তেজপাতাসহ বিভিন্ন ঔষুধি, ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।

[৩] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি আরও বলেন, সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউন বাস্তবায়ন করা হলেই করোনামুক্ত করা সম্ভব। এসময়ে দেশবাসীকে করোনা ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহবান জানান তিনি। বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ ও সাধারণ শয্যা সংখ্যা বৃদ্ধি, ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস ইউনিট চালুসহ বিভিন্ন পদক্ষেপের কথা বলেন।

[৪] এছাড়াও অধ্যাপক সামাদ সেমিনার হলে ‘ইউনিফর্ম প্রটোকল রাইটিং’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন। এসকল সভা ও কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন,এ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সেলিনা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ