শিরোনাম
◈ মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এফবিআই: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৭:০১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় ক্রস ফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি করার অভিযোগে দুই ভুয়া পুলিশ আটক

ফরিদ আহমেদ : [২] সাতক্ষীরায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের মেহেদীবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

[৩] আটককৃতরা হলেন, শহরের মেহেদীবাগ এলাকার সাইদুল ইসলামের ছেলে প্রতারক সাইফুল ইসলাম ও করিম মাওলার ছেলে প্রতারক আলমগীর কবির।
পুলিশ জানায়, সাইফুল ইসলাম ও আলমগীর কবির সদর উপজেলার বৈকারীর আব্দুস ছালেকের বাড়িতে গিয়ে গত সোমবার রাতে পুলিশ পরিচয়ে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

[৪] এসময় আব্দুস ছালেক তার ঘরে থাকা এক লাখ টাকা বের করে দিয়ে সেযাত্রায় রেহাই পান। তারা যে ভুয়া পুলিশ সে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আব্দুস ছালেক মঙ্গলবার সাতক্ষীরা সদর থানায় একটি লিখিতভাবে অভিযোগ দেন। অভিযোগটি পাওয়ার পর পুলিশ ওই দুই চাঁদাবাজকে ধরতে তৎপর হয়ে ওঠেন। এক পর্যায়ে সদর থানার এসআই সাইফুলের নেতৃত্বে পুলিশের একটি টিম রাতে অভিযান চালিয়ে শহরের মেহেদীবাগ এলাকা থেকে ভুয়া পুলিশ পরিচয়ের প্রতারক সাইফুল ইসলাম ও আলমগীর কবিরকে আটক করেন। এরপর অভিযোগকারীরা তাদের শনাক্ত করেন।

[৫] সাতক্ষীরা সদর থানার এসআই সাইফুল রাতে সাংবাদিকদের জানান, আটককৃত দুই চাঁদাবাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়