শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২৪ বছরের রেহতী বেগম বিশ্বের সবচেয়ে বয়সী নারী

ডেস্ক নিউজ: গিনেস বুক অব রেকর্ড অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়সী নারী জাপানের কানি তানাকা। তার বয়স ১১৮ বছর। কিন্তু সম্প্রতি ১২৪ বছর বয়সী এক নারীর সন্ধান পাওয়া গেছে। তার নাম রেহতী বেগম। বাড়ি কাশ্মীরের বরমুলায়।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, টিকা দিতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা তাকে খুঁজে পেয়েছেন। রেশন কার্ড অনুযায়ী তার বয়স এখন ১২৪ বছর। রেশন কার্ড ছাড়া তার এই বয়স প্রমাণের আর কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি।

এ যাবৎকালের সবচেয়ে বয়সী নারীর বয়সও ১২২ বছর। সে হিসাবে রেহতী বেগম সব রেকর্ড ভেঙে দিয়েছেন।

তবে রেহতী বেগমের বয়স এখনও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে স্বীকৃত নয়। তা সত্ত্বেও তার এই বয়সের তথ্য জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। একজন চিকিৎসক নিশ্চিত করে বলেছেন, রেহতী বেগমকে ভ্রাম্যমাণ একটি টিকাদান ইউনিট বুধবার টিকা দিয়েছে। সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়