শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এর কারণে স্থগিত শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক : [২] শ্রীলঙ্কায় করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড (এসএলসি)।

[৩] চলতি বছরের অক্টোব-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এলপিএলের প্রথম আসর গেল বছরের নভেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হলেও এবার মাঠে গড়ানোর কথা ছিল ৩০ জুলাই থেকে। ১৬ ডিসেম্বর হওয়ার কথা ছিল টুর্নামেন্টটির ফাইনাল।

[৪] প্রথম আসর শেষ হওয়ার মাত্র ৮ মাসের মাথায় দ্বিতীয় আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল এসএলসি। কিন্তু করোনার প্রকোপে মাঠে গড়ানোর আগেই স্থগিত করা হলো দেশটির ক্রিকেট বোর্ড। করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই এলপিএলের প্রথম আসর আয়োজন করেছিল শ্রীলঙ্কা। তবে সেই অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। দফায় দফায় পেছানোর পরে অবশেষে মাঠে গড়িয়েছিল আসরটি।

[৫] কিন্তু একাধিক বিদেশি ক্রিকেটার আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এমনকি দেশি নামকরা ক্রিকেটার লাসিথ মালিঙ্গাও সরে দাঁড়িয়েছিলেন। তারপরও মাঠে গড়িয়েছিল এলপিএলের প্রথম আসর। প্রথম আসরে অংশ নিয়েছিল ৫টি দল। যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা স্ট্যালিয়ন্স। পুরো আসর খেলা হয়েছিল হাম্বানটোটায়। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে খেলোয়াড়দের রেখে আয়োজিত হয়েছিল প্রথম আসরটি। দর্শক প্রবেশের অনুমতি ছিল না গ্যালারিতে। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়