শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ১২:৪২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২১, ১২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম কারাগারের হাছিনা আক্তার নামে এক নারী হাজতির মৃত্যু

রিয়াজুর রহমান রিয়াজ: শুক্রবার (৪ জুন) রাত ৮টায় চমেক হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হাছিনা আক্তার (৪২) নামে এ নারী হাজতির মৃত্যু হয়।

হাছিনা আক্তার হাটহাজারী থানার ছারিয়া মাদ্রাসা কালো চেয়ারম্যান বাড়ির মৃত নুরুর মেয়ে।

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল চীফ মেট্রোপলিটন আদালত পাহাড়তলী থানায় করা একটি মানব পাচার মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।

সেপটিক শকের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‌কারাগারে অসুস্থ হয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার ওই হাজতিকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (৪ জুন) রাত ৮টায় ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়