শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ১১:১২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২১, ১১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বান এর মৃত্যুতে এমপি কমলের শোক প্রকাশ

কামাল শিশির: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য, মহান স্বাধীনতা সংগ্রামে ১নং সেক্টরের গেরিলা যুদ্ধের সমন্বয়কারী ও বি.এল.এফ চট্টগ্রাম অঞ্চলের অপারেশন কমান্ডার, কক্সবাজারের গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাইমম সরওয়ার কমল এমপি।

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি এক শোক বার্তায় মরহুম জননেতা, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, জনাব গোলাম রব্বান জাতির একজন শ্রেষ্ঠ সন্তান।

একজন নির্মোহ ও স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে তিনি আজীবন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, কক্সবাজার জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

দেশপ্রেমিক এ রাজনীতিকের মৃত্যুতে জাতি একজন গর্বিত সন্তানকে হারালো, আমরা কক্সবাজারবাসী হারালাম এক বিশ্বস্থ অভিভাবককে। তাঁর শুন্যতা অপূরণীয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বীর মুক্তিযোদ্ধা, মরহুম গোলাম রব্বানকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।

  • সর্বশেষ