শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

আব্দুম মুনিব : [২] দৌলতপুরে শ্যামলী খাতুন (৩০) নামে স্বামী পরিত্যক্তা এক নারীকে দুর্বৃত্তরা শ্বাসরোধ হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

[৩] শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়ির পাশে ধনচে ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শ্যামলী খাতুন ঘোড়ামারা গ্রামের মোঃ তাজমত আলীর মেয়ে।

[৪] দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, ধনচে ক্ষেতের মধ্যে শ্যামলী খাতুনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

[৫] নিহতের গলায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

[৬] কি কারনে কে বা কারা শ্যামলীকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়