শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ : নিহত ২

হারুন-অর-রশীদ : [২] ফরিদপুর-বরিশাল মহাসড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

[৩] শুক্রবার (৪জুন) বিকালে ফরিদপুর- ঢাকা মহাসড়কের মুসলিম মিশন নামক একটি কলেজের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় একজন পথচারীকে বাঁচাতে গিয়ে বরিশালগামী বিআরটিসি পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর প্রান্তের প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই পথচারী ও প্রাইভেট কারের চালক নিহত হয়। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

[৫] পরে ফায়ার সার্ভিস ও কোতয়ালি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

[৬] কোতয়ালী থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিআরটিসির একটি যাত্রীবাহী বাস অপরপ্রান্তের একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুই জন নিহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়