শিরোনাম
◈ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ওমান‌কে ৯৬ রা‌নে হারা‌লো আয়ারল‌্যান্ড   ◈ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলামের আহ্বান ◈ সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী, কীভাবে পরিচালিত হবে? ◈ ভোটের পর ৩ দিন বন্ধ থাকার পর চালু হলো বেনাপোল বন্দর ◈ মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান (ভিডিও) ◈ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল? ◈ আল-বাসা ১৯৩৮: যেদিন ব্রিটিশরা একটি ফিলিস্তিনি গ্রাম পুড়িয়ে শিশুদের জীবন্ত দগ্ধ করেছিল ◈ চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ ◈ নির্বাচনের মর্যাদাপূর্ণ ফল গ্রহণে জামায়াত আমিরকে ধন্যবাদ জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৩:৩৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিম কুককে মালালা বললেন কোভিড মহামারীর পর পাকিস্তান ফিরতে চান

রাশিদুল ইসলাম : [২] অ্যাপল সিইও টিম কুকের সঙ্গে কথোপকথনে পাকিস্তানের নোবেল লরিয়েট মালালা ইউসুফ জাই বলেছেন কোভিড মহামারীর কারণে উন্নয়নশীল দেশগুলোর ২ কোটি মেয়ে শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে পড়ছেন। তারা দুজনেই কমেডে টিভিশো টেড লাসো পছন্দ করেন বলে স্বীকার করেন। ডেইলি মেইল

[৩] মালালা সেসব পরিবারকে সহায়তা দেওয়ার আবেদন জানিয়ে বলেন কোভিডের কারণে অনেক মেয়ের পক্ষে আর লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। মালালা বলেন কোভিডের বিধিনিষেধ উঠে যাওয়ার পরপরই তিনি তার দেশে পরিবারের কাছে ফিরে যাবেন।

[৪] মেয়েদের ১২ বছর বিনামূল্যে শিক্ষার জন্যে মালালা ফান্ডকে সহায়তা দিয়ে যাচ্ছে অ্যাপল। মালালা ফান্ডের ১৩০ মিলিয়ন মেয়েকে শিক্ষা দেওয়ার কাজ কতদূর এগিয়েছে তা জানতে চান টিম কুক।

[৫] মালালা বলেন গত কুড়ি বছর ধরে মেয়েদের লেখাপড়া ধীরে হলেও স্থিরভাবে এগিয়ে গেলেও কোভিড মহামারীতে তা থমকে গেছে। মারাত্মকভাবে শিক্ষার পরিবেশ বদলে গেছে। এসব মেয়েরা বাসায় এখন পরিবারকে বেশি সময় দিচ্ছে।

[৬] কোভিড পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়ে অনেক মেয়ের পক্ষে আর লেখাপড়া করা হয়ত সম্ভব হবে না। আফ্রিকার পশ্চিমাঞ্চলে এবোলা ভাইরাস প্রাদুর্ভাবে মেয়েদের লেখাপড়া বিঘ্নিত হওয়ার বিষয়টি নিয়ে গবেষণা চলছে বলেও জানান মালালা।

[৭] মালালা বলেন মহামারী পরবর্তী শিক্ষা কার্যক্রম অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। এতে মেয়েরা পিছিয়ে পড়ছে।

[৮] মালালা এও জানান নিজের ‘আমি আমার নিজের শহর, সোয়াত ভ্যালি মিস করছি। কেবল সেই পর্বতমালা এবং সবুজ সবুজ পাহাড় এবং নদীগুলি আবার দেখেছি যা কখনো ভোলার নয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়