শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০২:১১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২১, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়া থেকে এ বছর হজে যেতে পারবে না কেউ

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম অধ্যুষিত দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া থেকে এবারও পবিত্র হজ পালনের অনুমতি দেয়া হয়নি। মূলত করোনা মহামারির কারণেই এ সিদ্ধান্ত। গত বছরও একই কারণে দেশটি থেকে হজ করার অনুমতি পাননি কেউ।

বৃহস্পতিবার (৩ জুন) মহামারি করোনাভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ সচিবালয়ের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার অনেক মানুষের কাছেই তাদের জীবনের অন্যতম কাঙ্ক্ষিত ইভেন্ট হলো হজ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এই অনুষ্ঠানে অংশ নিতে কোটা পদ্ধতির কারণে দেশটির অনেককেই গড়ে প্রায় ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।

এক বিবৃতিতে ধর্মমন্ত্রী ইয়াকুত চোলিল কওমাস বলেন, হজ যাত্রার সুরক্ষা এবং মহামারির কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এই বছরও ইন্দোনেশিয়ান নাগরিকদের হজে অংশগ্রহণ করার অনুমতি দেয়া হবে না। তাছাড়া সৌদি আরবও বিষয়ে নিয়ে এখন পর্যন্ত কোনো অনুমতি দেয়নি।

কেবল ইন্দোনেশিয়ার ক্ষেত্রে নয়, বরং কোনো দেশই এখনো হজের কোটা বরাদ্দ পায়নি। কারণ, এখন পর্যন্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। তাই হজের উদ্দেশে ইতিমধ্যে যারা অর্থ প্রদান করেছেন তারা আগামী বছর হজ পালনের সুযোগ পাবেন, যোগ করেন তিনি। সূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়