শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৯:৪৫ রাত
আপডেট : ০৩ জুন, ২০২১, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমালোচনাকে মিথ্যা প্রমাণ করে আ. লীগ সরকারের বাজেট বাস্তবায়িত হয়েছে: তথ্যমন্ত্রী

সমীরণ রায়: [২] ড. হাছান মাহমুদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সব বাজেট বাস্তবায়নের হারই শতকরা ৯৫ এর ওপরে। বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ এগিয়ে গেছে এবং এসময় সরকারের প্রস্তাবিত বাজেটের লক্ষ্য জীবন ও জীবিকার সমন্বয় করে আগামীর বাংলাদেশ গড়া।

[৩] স্বাধীনতার ৫০ বছর পর আজকে বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে এবং অনেক ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশের চেয়ে ৭০ ভাগ বেশি ধনী ছিল। আর এখন বাংলাদেশ তাদের চেয়ে ৪৫ ভাগের বেশি ধনী। বাংলাদেশের মাথাপিছু আয় এখন ভারতকে ছাড়িয়ে ২ হাজার ২২৭ ডলার। দুঃখের বিষয়, এই উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বোঝে না।

[৪] বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়