শিরোনাম
◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ১১:৫৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকায় কমলেও ১১ জেলায় সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্য অধিদফতর

মুরাদ হাসান ও শিমুল মাহমুদ: [২] গত ২৪ ঘণ্টায় সীমান্তের ৮টি জেলায় মারা গেছেন ১০ জন। ৬৫ শতাংশ শনাক্তের হারে রেকর্ড ছাড়িয়েছে মোংলায়। হাসপাতাল গুলোতে বেড়েছে রোগীর চাপ। তবে রাজধানীর হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ কম আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, শনাক্ত হারের বিপরীতে ১১টি জেলায় সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে।

[৩] নওগাঁর জেলা সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ বলছেন, গত ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ৬৭ জন। সাত দিনে সংক্রমণের হার ২৬ ভাগ থেকে ৩৯ ভাগে এসে ঠেকেছে। এই কারণে জেলার নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় 'সর্বাত্মক লকডাউন' জারি করা হয়েছে। বাকি অংশেও সরকারি বিধিনিষেধ কড়াকড়িভাবে পালন করতে হবে।

[৪] রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জন করে এবং নাটোরে একজন করোনায় মারা গেছে। উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ২১ জন। এ নিয়ে শুধু রাজশাহীতেই ২২০ জন রোগী ভর্তি আছেন। হাসপাতালের ১৭টি আইসিউর একটিও ফাকা নেই।

[৫] কুড়িগ্রামে নতুন ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার ৩২ ভাগে পৌঁছেছে বলে জানান সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান। দিনাজপুরে সীমান্তবর্তী সংক্রমণের হার বেড়ে ২৬ শতাংশে ঠেকেছে। হাসপাতালে নতুন আরো ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। যশোরে নতুন করে করোনার শনাক্ত হয়েছে ৪৩ জন। সংক্রমণের হার ২১ শতাংশ।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. নাজমুল ইসলাম বলেন, করোনা আক্রান্ত রোগীদের শতকরা ৯০ ভাগই বাসায় থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু বাকি ১০ শতাংশ রোগীদের হাসপাতালে যেতে হচ্ছে এবং তাদের অনেকেরই অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। এ লক্ষ্যে সারাদেশেই আমাদের অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত পরিমাণে রয়েছে।

[৭] তিনি বলেন, সারাদেশে প্রায় এক হাজার ৫৮৯টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা এবং এক হাজার ৪৬৯টি অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করা হয়েছে। এছাড়াও ২৩ হাজারের বেশি অক্সিজেন সিলিন্ডার আমাদের সরবরাহ করা আছে।

[৮] নাজমুল ইসলাম বলেন, আমরা দেখছি সীমান্তবর্তী জেলাগুলোতে শতকরা হিসাবে শনাক্তের হার অন্য যেকোন জেলার তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। তবে আতঙ্কের কিছু নেই, সে জায়গাগুলোর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনসহ চিকিৎসাসামগ্রী মজুত রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়