শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৮:১৬ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ ৯ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর কিছু এলাকায়

ডেস্ক রিপোর্ট: রাজধানীর রামপুরার কিছু এলাকায় আজ বৃহস্পতিবার (৩ জুন) ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের পাইপলাইন সংযোগ (টাই-ইন) সংস্কার কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস। একুশে টেলিভিশন

বুধবার (২ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব রামপুরার বায়তুল মামুর মসজিদ গলি এলাকায় গ্যাস পাইপলাইন কাজের ট্রায়াল গ্যাস শাটডাউনের জন্য আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা, রামপুরা হাইফুল এলাকা, বউবাজার ও আল-মামুর মসজিদ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়াও পার্শ্ববর্তী এলাকায় আবাসিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাসের চাপ কম থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়