শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৯:৪৯ রাত
আপডেট : ০২ জুন, ২০২১, ০৯:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে বিয়ার ও প্যাথিডিনসহ গ্রেপ্তার ৩

সুজন কৈরী: ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ ও শাহবাগ এলাকায় মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে বিয়ার ও প্যাথিডিনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নটি জানিয়েছে, মঙ্গলবার রাতে র‌্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ৮৭ ক্যান বিয়ারসহ বাঁধন সরদার (৪৮) ও রহিম চৌকিদার (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোনসেট ও নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এছাড়া একই দিন র‌্যাব-১০ এর অপর এটি টিম রাজধানীর শাহবাগের আব্দুল গনি রোডের নগর গনপুর্ত বিভাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৪ পিস প্যাথিডিনসহ ইসমাইল হোসেন (৩২) নামের একজনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে নগদ ৪৮০টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দক্ষিন কেরাণীগঞ্জ ও শাহবাগসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মদকদ্রব্য সরবারহ করছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়