শিরোনাম
◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ওমান‌কে ৯৬ রা‌নে হারা‌লো আয়ারল‌্যান্ড   ◈ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলামের আহ্বান ◈ সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী, কীভাবে পরিচালিত হবে? ◈ ভোটের পর ৩ দিন বন্ধ থাকার পর চালু হলো বেনাপোল বন্দর ◈ মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান (ভিডিও) ◈ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল? ◈ আল-বাসা ১৯৩৮: যেদিন ব্রিটিশরা একটি ফিলিস্তিনি গ্রাম পুড়িয়ে শিশুদের জীবন্ত দগ্ধ করেছিল ◈ চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ ◈ নির্বাচনের মর্যাদাপূর্ণ ফল গ্রহণে জামায়াত আমিরকে ধন্যবাদ জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস ◈ প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে যে বার্তা দিলেন

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৮:৫৯ রাত
আপডেট : ০২ জুন, ২০২১, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উদ্ধার করা সম্ভব হয়নি ইরানের নৌবাহিনীর জাহাজ দ্য খার্গকে

রাকিবুল আবির: [২] একই দিনে ৩৫০ মেট্রিক টন তেল নিয়ে ভারত মহাসাগরে ডুবছে শ্রীলঙ্কার তেলবাহী জাহাজও।

[৩] ইরানের সবচেয়ে বড় জাহাজগুলোর মধ্যে একটি ছিলো দ্য খার্গ। তেল টার্মিনালের কাজে ব্যবহৃত হওয়া জাহাজটি প্রশিক্ষণ জাহাজ হিসেবেও ব্যবহার করা হতো। মঙ্গলবার ৪০০ ক্রু নিয়ে প্রশিক্ষণের সময় জাহাজটিতে আগুন লেগে যায়। টানা ২০ ঘণ্টা আগুনে পুড়ে অবশেষে বুধবার জাহাজটি সাগরে ডুবে যায়। আলজাজিরা

[৪] এদিন, ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, জাহাজের ক্রুদের উদ্ধার করেছে তারা, কিন্তু জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে সেনাবাহিনী বলেছে, ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। জাহাজের নিচের একটি অংশ গলে যাওয়ার কারণেই জাহাজটি তলিয়ে যায়।

[৫] স্থানীয় গণমাধ্যম জানায়, ৪০০ জন ক্রুর মধ্যে ২০ জন আহত অবস্থায় রয়েছেন।

[৬] এদিকে, ১৩ দিন ধরে আগুনে পুড়ে অবশেষে ডুবতে শুরু করেছে শ্রীলঙ্কান তেলবাহী জাহাজ। জাহাজটিতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে, যার মধ্যে সবচেয়ে বিপজ্জনক নাইট্রিক এসিড। এছাড়াও রয়েছে ৩৫০ মেট্রিক টন তেল।

[৭] এর ফলে খুব শিগগিরই নতুন এক বিপর্যয়ের মুখে শ্রীলঙ্কা। যার প্রভাব পড়বে শ্রীলঙ্কার পরিবেশ ও জীববৈচিত্রের উপর। জাহাজ থেকে তেল নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দেশটি। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়