শিরোনাম
◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৬:৩১ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লসঅ্যাঞ্জেলেসে ফের বন্দুক হামলা, সহকর্মীর গুলিতে একজন দমকলকর্মী নিহত, আহত ফায়ার ক্যাপ্টেন

সাকিবুল আলম: [২] যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে সম্প্রতি আরও একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এগুয়া ডালসি নামের একটি এলাকার ফায়ার স্টেশনে একজন দমকলকর্মী তার সহকর্মীকে গুলি করে। ছুটিতে থাকা দমকল বাহিনীর সেই হামলাকারী ফায়ার ক্যাপটেনকেও গুলি করে আহত করে। তারপর নিজের বাসায় গিয়ে অনেকক্ষণ গাঢাকা দেয় ঐ কর্মী। ইয়ন

[৩] হামলাকারীকে পরবর্তীতে তার নিজ বাসায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি ফায়ার স্টেশনে স্থানীয় সময় ১১টার দিকে ঘটে। এই আক্রমণে ৪৪ বছর বয়সী এক দমকলকর্মীর মৃত্যু হয়। গুরুতর আহত হন ৫৪ বছর বয়সী গ্রুপ ক্যাপ্টেন। ইন্ডিপেন্ডেন্ট

[৪] দমকলকর্মীর প্রধান ড্যারিল অসবি মন্তব্য করেন, বুধবার সকালে খবরটি শোনার পর আমি হতবাক হয়ে যাই। এটি ছিলো আমার গোটা কর্মজীবনে শোনা সবচেয়ে খারাপ সংবাদগুলোর একটি। দমকল বাহিনীর প্রধান হিসেবে আমাকে অনেক সহকর্মীর মৃত্যুর সাক্ষী হতে হয়েছে। কিন্তু নিজেদের মধ্যেই সংঘর্ষের ঘটনা এই প্রথম।

[৫] ঠিক কী কারণে হামলাকারী এই আক্রমণ চালিয়েছে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়