শিরোনাম
◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৫:৪২ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর পাশে থাকবে যুক্তরাজ্য, আশাবাদ প্রধানমন্ত্রীর

বাশার নূরু: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ ও অগ্রাধিকারের বিষয়গুলো আন্তর্জাতিক ফোরামগুলোতে গুরুত্বের সঙ্গে তুলে ধরবে বলে আশা করে বাংলাদেশ।

[৩] বুধবার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২৬) সভাপতি ও ব্রিটিশ এমপি অলোক শর্মা গণভবনে সৌজন্য সাক্ষাত করতে গেলে এ কথা বলেন শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

[৪] তিনি জানান, বৈঠকে জলবায়ুর পরিবর্তন পরিস্থিতি, এর বৈশ্বিক বিরূপ প্রভাব, অভিযোজন, প্রশমন এবং জলবায়ু তহবিল এবং করোনা মহামারিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

[৫] এহসানুল করিম উল্লেখ করেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশসহ জলবায়ুর বিরূপ প্রভাবে ঝুঁকিতে থাকা অন্যান্য দেশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যদিও বাংলাদেশে কার্বন নিঃসরণের হার খুবই কম। তবুও আমরা আক্রান্ত হচ্ছি।

[৬] ক্লাইমেট ভালনার‌্যাবল ফোরামের (সিভিএফ) সভাপতি হিসেবে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন অলোক শর্মা।

[৭]আগামী নভেম্বরে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য পরবর্তী কপ-২৬ সম্মেলনে যোগ দেওয়ার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান অলোক শর্মা

[৮] এ সময় উপস্থিত ছিলেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন।

 

 

 

  • সর্বশেষ