শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০২:১৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটচাঁদপুরে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল চালক গুরুতর আহত

মামুনার রশীদ: [২] ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড বেলি ফিলিং স্টেশনের সামনে ইজিবাইকের ধাক্কায় সাগর (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।(১লা জুন) মঙ্গলবার দুপুরে উপজেলার কুশনা ইউনিয়নে বহরমপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে বলে জানা যায়। এলাকাবাসী সুত্র জানা যায় সাগর ব্রিটিশ টোবাকো সিগারেট কোম্পানির চাকরি করেন।

[৩] কাজ শেষে বলুহর বাস স্ট্যান্ড থেকে মটরসাইকেল যোগে মেইন বাসস্ট্যান্ডের দিকে আসছিলো। এসময় মেইন বাসস্ট্যান্ডের দিক থেকে আসা অবৈধ ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। তিনি ধাক্কা খেয়ে রাস্তার উপর পড়ে গেলে ইজিবাইকের চাকা মাথার উপর দিয়ে চলে যায়।এ সময় মাথায় আঘাত লেগে প্রচন্ড রক্ত খরন হয়।

[৪] স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন। রোগীর বিষয় জানতে তার ছোট চাচা সবুজের মুঠোফোন কথা হলে তিনি জানান অবস্থা ভালো না খুব খারাপ যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছি।

[৫] তিনি আরও বলেন রোগীর অবস্থা কি হয় দেখি তার পরে ইজিবাইক চালকের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হব। দুর্ঘটনায় কবলিত ইজিবাইক চালক নয়ন দূর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

 

  • সর্বশেষ