শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তা সরকারকে জাতিসংঘের কাজে লাগানো উচিত: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রয়োজনে রোহিঙ্গাদের তৃতীয় দেশে অন্তর্ভুক্তি চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

[৩] মিয়ানমারে মিলিটারি সরকার আসছে এবং এই সুযোগ কাজে লাগানো উচিত উল্লেখ করে বলেন, রোহিঙ্গা ইসুতে জাতিসংঘের কর্মকর্তারা যদি মিলিটারিদের চাপে রাখেন এ সময় ওরা কথা শুনবে। এতে রোহিঙ্গাদের যাওয়ার পথ হবে আরো সহজ হবে।

[৪] পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে যে মাঝিরা আছে তাদেরকে আমরা রাখাইনে পরিদর্শনে নিয়ে যেতে ইউএনএইচসিআর প্রতিনিধিদের প্রস্তাব দিয়েছে। সেখানে গিয়ে তারা জাতিসংঘের প্রজেক্টগুলো দেখে আসুক। এতে তাদের ফেরার আগ্রহ তৈরি হতে পারে।

[৫] রোহিঙ্গারা কী করবে, তারা তাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। নিজ দেশে চার বছরেও ফিরতে না পেরে রোহিঙ্গারা হতাশ। এ কারণেই তারা ভাসানচরে বিক্ষিাভ করেছে এবং সেখান থেকে পালিয়েছিল।

[৬] তাদের বাচ্চাদের পড়ালেখা নাই। তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। ফলে তারা নিজ দেশে না হয় তৃতীয় কোন দেশে যেখানে উন্নত জীবন-জীবিকার ব্যবস্থা রয়েছে সেখানে তারা ফিরতে চায়।

[৭] বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর দুই সহকারী হাইকমিশনার রাউফ মাজাও ও গিলিয়ান ট্রিগসের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

  • সর্বশেষ