শিরোনাম
◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’ ◈ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু ◈ সব নাগরিকের জন্য ‘এক-আইডি’; জন্মের পরই মিলবে ডিজিটাল পরিচয় ◈ নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১,২৭৩, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার ◈ রংপুরে চার খুন: আসামিদের ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা, পুলিশ বলছে ‘এখনই বলা যাবে না’ ◈ ডলারের বিপরীতে ফের শক্তিশালী ইউয়ান  ◈ তিন বছরে ৪০০-এর বেশি গার্মেন্টস বন্ধ, কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী ◈ আসিফ মাহমুদের দায়িত্বকালে নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক ◈ দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ◈ ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকারের রসিকতা (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৯:২০ রাত
আপডেট : ০২ জুন, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লি.-এর এক যুগে পদার্পণ

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লি.-এর ১ (এক) যুগে পদার্পণ উপলক্ষে নানা অনুষ্ঠান। মঙ্গলবার (১ জুন) দিনব্যাপী নানা আয়োজনে সরগরম হয়ে উঠে ৪১৭-৪১৮, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লি.-এর প্রাঙ্গণ।

মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লি. এবং এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্তরের কর্মীরা দিবসটি উপলক্ষে আনন্দে মেতে উঠেন। এদিন সকালে অনুষ্ঠিত গ্রুপ অ্যাসেম্বলিতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা হিসেবে চার উদ্যোক্তা চেয়ারম্যান জাহিদ করিম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মো. ইছমাইল করিম চৌধুরী, নির্বাহী পরিচালক মাছউদ করিম চৌধুরী এবং কার্য নির্বাহী পরিচালক সাবের করিম চৌধুরীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণে সম্পাদক মাহবুবুল আলম হানিফ (এমপি), বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের এমপি মো. মোরশেদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন ও হকস-বে অটোমোবাইলস লি.-এর সত্ত্বাধিকারী মো. আব্দুল হক।

মঙ্গলবার সন্ধ্যায় মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লি.-এর সূচনালগ্ন থেকে কাজ করে আসা বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।

  • সর্বশেষ