শিরোনাম
◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৮:৫৪ রাত
আপডেট : ০১ জুন, ২০২১, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপ্রিম কোর্ট বার ক্যান্টিনে গরুর মাংস নিয়ে বিতণ্ডা

ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনে গরুর মাংস রান্না করার প্রতিবাদ জানিয়েছে আইনজীবী ঐক্য পরিষদ, সুপ্রিমকোর্ট শাখা। একইসঙ্গে ক্যান্টিনে গরুর মাংস রান্না বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সমিতির বর্তমান কমিটির প্রতি আহ্বান জানানো হয়েছে। সূত্র: বাংলা ট্রিবিউন

মঙ্গলবার (১ জুন) আইনজীবী ঐক্য পরিষদের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি বিভাস চন্দ্র বিশ্বাসসহ চার আইনজীবীর আবেদনের বিষয়টি নিশ্চিত করা হয়। আবেদনটিতে স্বাক্ষরকারী অন্য আইনজীবীরা হলেন, আইনজীবী ঐক্য পরিষদের সম্পাদক অনুপ কুমার সাহা, আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা পরিষদের আহ্বায়ক জয়া ভট্টচার্য এবং সদস্য সচিব মিন্টু চন্দ্র দাস।

আবেদনে বলা হয়েছে, ‘আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারলাম যে, গত ২৯ ও ৩০ মে রাতে সুপ্রিম কোর্ট বার ক্যান্টিনে গো মাংস রান্না করা হয় এবং রাতে তা খাবারের জন্য পরিবেশন করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ঐতিহ্যগতভাবেই এর সৃষ্টিলগ্ন হতে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং কখনোই এখানে গো মাংস রান্না ও পরিবেশন করা হয়নি। হঠাৎ করে এই ধরনের তৎপরতায় আমরা বিস্মিত ও হতবাক। আমরা সংশ্লিষ্টদের এহেন তৎপরতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

আবেদনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দীর্ঘ লালিত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতে সুপ্রিম কোর্ট বার ক্যান্টিনে এই ধরনের গো মাংস রান্না ও পরিবেশন করা থেকে বিরত রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সমিতির কার্যকরী কমিটিকে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়