শিরোনাম
◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন ◈ ওমানকে উড়ি‌য়ে দেয়ার হুম‌কি আমেরিকার, নিন্দা জানালো ইরান ◈ গণতন্ত্র শুধু নির্বাচনের ওপর চলে না, বরং বিতর্ক, ভিন্নমত এবং প্রাতিষ্ঠানিক ভারসাম্যের ওপর চলে

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যবসা বাণিজ্য ও মানবসম্পদ উন্নয়ন সহযোগিতা জোরদারে সম্মত বাংলাদেশ-অস্ট্রেলিয়া

কূটনৈতিক প্রতিবেদক: [২] মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছেন, উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন আলাপে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে কাঠামোগত চুক্তি স্বাক্ষরের বিষয়ে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

[৩] পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশে জনশক্তির দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ প্রদানে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।

[৪] আইসিটি, টেলিকমিউনিকেশন, পাট ও ব্লু ইকোনোমিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ১০০ টি অথনৈতিক অঞ্চল ও ২৮টি হাইটেক পার্কে অস্ট্রেলিয়াকে বিনিয়োগের আহবান জানান।

[৫] রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখায় অস্ট্রেলিয়ার সরকারকে ধন্যবাদ জানিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির সহযোগিতা কামনা করে বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সংস্থাকে অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রদানের ক্ষেত্রে ‘বাংলাদেশের জন্য সহায়তা’ উল্লেখ না করে ‘মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য সহায়তা’ হিসেবে উল্লেখ করার জন্য অনুরোধ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়