শিরোনাম
◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দোকান কর্মচারীকে স্ত্রীর থাপ্পর মারার ঘটনায় দক্ষিণ কোরিয়া থেকে রাষ্ট্রদূতকে তলব করেছে বেলজিয়াম

মাহামুদুল পরশ: [২] চলতি সপ্তাহের শুক্রবার এক বিবৃতিতে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় জানয়, এটি স্পষ্ট যে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পিটার লেসকোইহের এই বিষয়টিতে নিরপেক্ষ ভুমিকা রাখতে পারছেন না। তাই এই বিষয়টিতে বেরজিয়ামের প্রশাসন হস্তক্ষেপ করতে বাধ্য হচ্ছে। বিবিসি

[৩] এর আগে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বেলজিয়ামের রাষ্ট্রদূত পিটার লেসকোহিরের স্ত্রী চলতি বছরের এপ্রিলে স্থানীয় এক দোকান কর্মচারিকে চড় মারেন। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদন অনুযায়ী ভুক্তভোগি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ পিটারের স্ত্রীকে আটক করতে গেলে তিনি ডিপ্লোমেটিক ইমিউনিটি চান। সিএনএন

[৪] যদিও ঘটনার পরপরই বেলজিয়ামের রাষ্ট্রদূত ইন্সটাগ্রামে তার স্ত্রীর হয়ে ক্ষমা চেয়েছেন। কিন্তু প্রায় একমাস হয়ে গেলেও এই বিষয়টি নিয়ে ভুক্তভোগির সঙ্গে সামাধানের কোন চেষ্টা করেননি তিনি। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়