শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৪:৪৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গফরগাঁওয়ে দুই গ্রামের হাজারো মানুষের মানববন্ধন

আজহারুল হক : [২] ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরিচ্যুত দপ্তরি রাকিব খানের চাকরি পুণর্বহাল ও মুক্তির দাবীতে মঙ্গলবার দুপুরে বারইহাটি ও রৌহা গ্রামের হাজারো মানুষ বিদ্যালয় মাঠে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। একই সাথে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাহী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।

[৩] বিক্ষোভ সমাবেশে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নিলুফা খামন ও দপ্তরি রাকিবের চাচা যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেন, আমাদের পারিবারিক বিরোধের শিকার মিথ্যা মামলায় গ্রেপ্তার হন। এ ঘটনায় দপ্তরি রাকিবকে মামলা থেকে অব্যাহতি ও চাকরিতে পুনর্বহালের দাবী জানান তিনি।

[৪] সমাবেশে সংহতি প্রকাশ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ নারী সদস্য সেলিনা আক্তার বলেন, দুই পরিবারের পূর্ব বিরোধে অনাকাঙ্খিত ঘটনায় দপ্তরি রাকিবকে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করে। এ ঘটনাটি মিথ্যা আখ্যা দিয়ে তিনি রাকিবের মুক্তির দাবী ও সঠিক তদন্তের দাবী জানান।

[৫] অপরদিকে দিকে দপ্তরি রাকিবের মিথ্যা মামলা প্রত্যাহার ও চাকরি ফিরিয়ে দেয়ার দাবীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির ব্যানের অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন কেন্দ্রিয় সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক খলিলুর রহমান, জেলা কমিটির পক্ষে হারিছ খান।

[৬] প্রসঙ্গত গত বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ২টার দিকে গফরগাঁওয়ের বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা খানম তাকে পেটানোর অভিযোগ করেন। এ ঘটনায় দপ্তরি রাকিবকে গ্রেপ্তার ও চাকরিচ্যুত করা হয়। সম্পাদনা: সাদেক আলী

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়