শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২১, ১২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে নিজ বাসা থেকে পুলিশ পরিদর্শকের মরদেহ উদ্ধার

জেরিন আহমেদ: [২] সোমবার (৩১ মে) বিকেলে শহরের মধ্যম চাড়িপুর এলাকার চৌধুরীপাড়ার আশিক মঞ্জিল থেকে জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর শফিউল আজম শফিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] জেলার পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শফিকুল আজম ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড ছাড়িপুর এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন। সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে এখনই বলা যাচ্ছেনা।

[৪] এদিকে পুলিশের এক সূত্র থেকে জানা যায়, ট্রাফিক ইন্সপেক্টর শফিউল আজম একাই ঘরে থাকতেন। তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন। শুক্রবার (২৯ মে) রাতে শফিউল আজম নিজ কর্মস্থল থেকে ভাড়া বাসায় ফিরেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। একপর্যায় সোমবার দুপুরে পঁচা দুগর্ন্ধ বের হলে বাড়ির মালিক মনির আহম্মদ বাইরে থেকে ঘরের দরজা বন্ধ দেখেন। এসময় কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়।

[৫] পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, সিআইডি, পিবিআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক দল।

[৬] ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে মৃত্যুবরণ করতে পারেন। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শফিউল আজমের বাড়ি টাঙ্গাইল জেলায়। সূত্র: বাংলা নিউজ২৪.কম, জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়