শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৫:৩২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২১, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা মানে কাশ্মীরিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা: ইমরান খান

আসিফুজ্জামান পৃথিল: [২] ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাব্যতাকে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, এমন উদ্যোগ নেয়া হলে তা হবে কাশ্মীরিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। রোববার তিনি সরাসরি বলেছেন, তার পূর্বাঞ্চলীয় প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করা হলে তা হবে কাশ্মীরি সংগ্রামকে উপেক্ষা করা। আল-জাজিরা

[৩] ইমরান খান বলেন, ‘আমি ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য এবং কাশ্মীর সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের জন্য চেষ্টা করেছি। কিন্তু পাকিস্তান যদি এখন ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, তাহলে তা হবে কাশ্মীরি জনগণের সঙ্গে বিরাট এক বিশ্বাসঘাতকতা।’

[৪] ইমরান খান আরো বলেছেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে সম্পর্ক স্বাভাবিক করলে বাণিজ্যে উন্নতি ঘটবে। কিন্তু তাতে তাদের রক্ত বৃথা যাবে। তাতো হতে পারে না। তাদের রক্তের বিনিময়ে আমাদের বাণিজ্যের উন্নতি করবো এটাতো হতে পারে না। অন্য সব সময়ের মতো ইমরান খান আবারো জোর দিয়ে বলেন, ভারতশাসিত কাশ্মীরের দীর্ঘদিনের স্বায়ত্তশাসন ফিরিয়ে দিলেই কেবল নয়া দিল্লির সঙ্গে অচল অবস্থায় থাকা আলোচনা শুরু হতে পারে।’

[৫] শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট বলেছেন, পারমাণবিক শক্তিধর এই দুটি দেশের এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকা উচিত, যে পদক্ষেপ নিলে হিমালয়ের পাদদেশে অবস্থিত ওই অঞ্চলের মর্যাদার অন্যথা হয়।

 

  • সর্বশেষ